শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটিতে স্পেন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

রাঙ্গামাটি প্রতিনিধি: [২] পার্বত্য জেলা রাঙ্গামাটিতে করোনাভাইরাস সন্দেহে এক স্পেন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। বিষয়টির নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা আমাদের নতুন সময়কে জানিয়েছেন, রাঙ্গামাটিতে এক স্পেন প্রবাসীকে আমরা ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছি। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

[৩] জেলা সিভিল সার্জন কার্য্যলয়ে মেডিকেল অফিসার জানান, ১১ মার্চ এক স্পেন প্রবাসী স্পেন থেকে বাংলাদেশে এসেছেন। গত ১৩ মার্চ আমরা তার সঙ্গে কথা বলেছি এবং শনিবার সকালে তার সঙ্গে দেখা করেছি। প্রবাসী ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের জ্বর বা সর্দির লক্ষণ নেই।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনা মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়