শিরোনাম
◈ যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠে‌ছি‌লেন আয়াতুল্লাহ আলী খামেনি ◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে আরও ভয়ঙ্কর করোনাভাইরাস, মৃত্যু বেড়ে ১৪৪১

বাংলাদেশ প্রতিদিন : [২] ইতালিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইউরোপের দেশটিতে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে মোট মৃত্যু হলো ১৪৪১ জনের। শনিবার দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও ২১ হাজার ১৫৭ জন।

[৩] এদিকে ইউরোপের বিভিন্ন দেশে কনোরাভাইয়াস আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে বলে সর্তক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১২৭টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৮৭ জন।

[৪] করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা এখন ইতালিতে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের অন্তত আগামী ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

[৫] এদিকে প্রাণঘাতী করোনা দেশজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এর মোকাবিলায় আরও কঠোর হয়েছে ইতালি সরকার। সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আদেশ জারি করা হয়েছে। এতে কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানানোকে ‘বিদ্বেষপ্রসূত হত্যার’ সঙ্গে তুলনা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়