শিরোনাম
◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য  তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ ◈ ১৫০ কোটি টাকার বালাসী-বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ ◈ যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, জরুরি ভিত্তিতে রিং স্থাপন ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় এবার মধ্যস্থতা করবে যে শক্তিশালী দেশ! ◈ দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে টিসিবি, আবেদন করবেন যেভাবে ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক আরিফকে চোখ বেঁধে পোশাক খুলে নির্যাতন চালিয়ে ভিডিও করা হয়েছে, অভিযোগ করলেন স্ত্রী

বিপ্লব বিশ্বাস : [২] কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে এসে মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করেন, গত শুক্রবার গভীর রাতে বাসার গেট ও ঘরের দরজা ভেঙে ঢোকে কয়েকজন। আরিফকে মারতে মারতে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়।

[৩] সেখানে তার পোশাক খুলে দুই চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। পুরো দৃশ্য ভিডিও করা হয়েছে। সাংবাদিক আরিফের স্ত্রী সোজাসাপটা বলেছেন, ঘটনার নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব) নাজিম উদ্দিন।

[৪] আরিফুল আরও জানান, যারা তাকে নির্যাতন করেছে, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা। তাদের দেখতে না পারলেও তাদের সবার গলার স্বর তার মনে আছে। মোস্তারিমা সরদার নিতু আরও জানান, ‘আমার স্বামী খুবই অসুস্থ। সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলার মতো শক্তি ছিল না তার।’ তিনি আরও জানান, ‘শুক্রবার রাতের অভিযানে আরডিসি নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। তাকে চিনতে পেরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করি। ওই সময় ওই কর্মকর্তা আমাকে জানান, আমার স্বামী মাদকসেবী, এটা তাদের কাছে প্রমাণ আছে। আমি এর প্রমাণ দাবি করলে তিনি তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে চলে যান।’ আরডিসি নাজিম উদ্দিন অভিযানে থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গতরাতে ওয়ার্ক স্টেশনে ছিলাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়