শিরোনাম
◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই কনস্টেবলকে চড়-থাপ্পড় মারার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক

অনলাইন রিপোর্ট: [২] গাজীপুরে চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন্নেছা রুনা। এতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের দুই পুলিশ কনস্টেবলকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে রুনার বিরুদ্ধে।এ ঘটনায় শনিবার দুপুরে গাজীপুর মেট্রো পলিটন বাসন থানা পুলিশ রুহুন্নেছা রুনাকে আটক করে।

[৩] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা রুনা উল্টো পথে গাড়ি চালাচ্ছিল। এ সময় কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।

[৪] বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার আহম্মেদ চৌধুরী জানান, পোশাক পরা অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

সূত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ