শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৭০হাজার ইয়াবাসহ আটক-৪

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে৭০হাজার ইয়াবাসহ ৪জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি)।আটকরা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার মো আব্দুল জলিলের ছেলে মো মেজবাহ উদ্দিন (২৭),আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মো ইমাম হোসেন (২৫) ও নয়াপাড়ার আবদুর রশিদের ছেলে মো মোস্তফা কামাল (২৪)।বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মানস বড়ুয়া।

[৩] তিনি বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াবার বড় চালান মজুদের তথ্য পায় জেলা গোয়েন্দা পুলিশ।তারই সূত্র ধরে, কক্সবাজার জেলা সহকারি পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমদের নেতৃত্বে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় পৃথক
অভিযান পরিচালনা করা হয়।ঔই সময় বসত বাড়িতে তল্লাশি চালিয়ে৭০হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ সময় মো মেজবাহ উদ্দিন, মিজানুর রহমান ,মো ইমাম হোসেন ও মো মোস্তফা কামাল নামে চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়