শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের আদলে এবার হাসপাতাল বানাচ্ছে রাশিয়া

বাংলাদেশ প্রতিদিন : [২] হঠাৎই চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আর ঠিক সেই মূহূর্তে এক সপ্তাহের কম সময়ে হাসপাতাল নির্মাণ করে চীন। বেশি কিছু হাসপাতাল তৈরি করে তারা। এবার চীনের কাছে অনুপাণিত হয়ে ইউরোপের দেশ রাশিয়াও একই রকম হাসপাতাল বানাচ্ছে-যদিও দেশটিতে এখন পর্যন্ত ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কো কর্তৃপক্ষ ৯২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে দ্রুতগতিতে এসব হাসপাতাল তৈরির কাজ শুরু করেছেন। ইউরোপে যেভাবে করোনাভাইরাস বিস্তার লাভ করছে তা ঠেকাতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বড় এ দেশ।

[৪] ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা কম হওয়া সত্ত্বেও দেশটির রাজধানী শহর মস্কোর মেয় সের্গেই সোবানিয়ান স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সুবিধা বৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন।
কোভিড-১৯ রোগী বাড়তে পারে এমন শঙ্কায় ক্রেমলিন থেকে ৪০ মাইল দূরে অন্তত ৮০০ ফুট হাসপাতাল তৈরি হচ্ছে।

[৫] করোনাভাইরাসের দ্রুত বিস্তারে এসব হাসপাতাল তৈরির ঘোষণা দিয়ে মস্কোর মেয়র বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যেন এটা স্থানীয় বাসিন্দাদের ওপর কোনো ঝুঁকি তৈরি করতে না পারে। আমি আপনাদের আমার এই সিদ্ধান্ত উপলব্ধি করার আহ্বান জানাচ্ছি।’

[৬] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি এই মেয়র জানিয়েছেন, গোটা দেশে যে ৩৪ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এরমধ্যে ২৩ জনই মস্কো শহর এবং এর আশপাশের বাসিন্দা। তবে করোনাভাইরাসে কোনো মৃত্যুর ঘটনা এখনো দেশটিতে ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়