শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

যুগান্তর : [২] বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে সম্প্রতি ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করা ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবার নিজেই আক্রান্ত হয়েছেন।

শুক্রবার ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য দিয়েছে।

[৩] সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জায়ের বলসোনারো। বৈঠকের পর নৈশভোজে পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও বলসোনারো। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট বলসোনারো অসুস্থতা অনুভব করছিলেন।

[৪]এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই ব্রাজিলিয়ান এক সিনিয়র কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৫] কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে মার-অ্যা-লাগোতে সাক্ষাৎ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন। তিনি ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান। প্রতিনিধি দলের সদস্যরা শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন। সেখানে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও ছিলেন।

[৬] সংবাদমাধ্যম এসতাদাও বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফেবিও ওয়াজনগার্টেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়।

[৭] এ অবস্থায় ব্রাজিলের প্রেসিডেন্টকেও পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার তিনি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন। কিন্তু এরইমধ্যে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশ করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়