শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেট চালাতে করোনা আতঙ্ক নিয়েই খেলবো, বললেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা আতঙ্ক বিশ্বজুড়েই। মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী এই ভাইরাস। ফলে বিশ্বের প্রায় সকল ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। এই আতঙ্ক নিয়ে আগামী ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

[৩] এ টুর্নামেন্টে খুব একটা দর্শক দেখা যায় না। আর এ কারণে নির্ধারিত সময়েই লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ডিপিএলে ঢাকা আবাহনীর হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম।

[৪] করোনা আতঙ্ক নিয়েই মাঠে নামার সিদ্ধান্তে বিকেএসপিতে সাংবাদিকদের মুশফিক বলেন, অনেক দেশে খুব তাড়াতাড়ি করোনাভাইরাস ছড়িয়েছে, আমাদের দেশেও কয়েকজন শনাক্ত হয়েছে। আমার কাছে মনে হয় যতটা সতর্কতা অবলম্বন করা যায় ভালো। আমরা খেলোয়াড়, যদি না খেলি, তাহলে পেট চলবে কীভাবে?

[৫] এছাড়া সকলকে সতর্কতা অবলম্বন করতে বলে এ উইকেটরক্ষক আরও বলেন, সবাই যদি নিজ নিজ কর্তব্য পালন করে, সেটা শুধু নিজের নয়, অন্যরা উপকৃত হবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। আপনারা দেখেছেন কোথাও কোথাও খেলা চলছে, গ্যালারি খালি করে হলেও। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারি তাহলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। সবার আগে জীবন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়