শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিবাসী শ্রমিককে ‘মানব হ্যান্ড স্যানিটাইজার’ সাজিয়ে ব্যাপক সমালোচনার মুখে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো

মশিউর অর্ণব: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, আরামকো ভবনের ভেতরে এবং বাইরে প্রতিষ্ঠানটির স্টাফদের ‘হ্যান্ড স্যানিটাইজার’ সরবরাহ করছেন ওই অভিবাসী শ্রমিক। দ্যা ইন্ডিপেন্ডেন্ট, এশিয়া টাইমস, টেলিগ্রাফ, ফক্স নিউজ, নিউইয়র্ক টাইমস

[৩] তবে ভুক্তভোগী শ্রমিকের নাম এবং দেশের পরিচয় প্রকাশ করেনি কোনো আন্তর্জাতিক গণমাধ্যম।

[৪] কয়েকজন ফেসবুক ব্যবহারকারী বলেছেন, এই আইডিয়া যার মাথা থেকে বের হয়েছে, তার মস্তিষ্কই সবার আগে স্যানিটাইজার দিয়ে পরিস্কার করা প্রয়োজন।

[৫] টুইটার ব্যবহারকারীরা এ ঘটনাকে বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণ বলেছেন।

[৬] কোনো কোনো ব্যবহারকারী একে দাসপ্রথার নতুন সংস্করণ হিসেবে কটাক্ষ করেছেন।

[৭] সৌদি তেল কোম্পানি আরামকো এক বিবৃতিতে বলেছে, আমাদের সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়েই কেউ এটি করে ফেলেছে। এমন আপত্তিকর ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত।

[৮] কাউকে সামাজিকভাবে নিচু করতে নয় বরং স্যানিটাইজারের গুরুত্ব তুলে ধরতেই এটি করা হয়েছে বলেও জানায় কোম্পানিটি।

[৯] পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা যেনো না ঘটে, সে ব্যাপারেও প্রতিষ্ঠানটি কড়া পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

[১০] জনগণের কাছে দুঃখপ্রকাশ না করে ওই অভিবাসী শ্রমিকের কাছে আরামকো কর্তপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি করেছেন ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়