শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : [২] শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মধুমালা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

[৩] একই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমান গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা
সদর হাসপাতালে ভর্তি আছে।নিহত মধুমালা খাতুন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে আসছিলেন মধুমালা খাতুন। পথিমধ্যে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর দ্রুত ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন চালক হাবিবুর রহমান ও মধুমালা খাতুন।

[৫] পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে গুরুতর আহত হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর সড়ক দুর্ঘটনায় গৃহবধূর
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়