শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত , আহত ২ পুলিশ

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। এ সময় পুলিশের দু’জন কন্সটেবল আহত হয়। বৃহস্পতিবার রাত ১ টায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

[৩] পুলিশ জানায়, মহাসড়কের পাশে সশস্ত্র ডাকাত দল ডাকা‌তির জন্য সমা‌বেত হ‌য়ে‌ছে এবং তাদের মধ্যে চাঞ্চল্যকর মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামিও অংশগ্রহন করছে।

[৪] উর্ধ্বতন কর্তৃপক্ষের নি‌র্দে‌শে ডি‌বি ও থানা পু‌লিশের যৌথ অ‌ভিযা‌নে ডাকাত‌ গ্রেপ্তার কর‌তে গে‌লে সশস্ত্র ডাকাত দল পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পু‌লিশকে লক্ষ্য ক‌রে এ‌লোপাথা‌রি গু‌লিবর্ষণ ক‌রে। কুমিল্লা ডি‌বি ও চান্দিনা থানা পু‌লি‌শের যে‌ৗথ‌ টিম আত্মরক্ষা‌র্থে পাল্টা গু‌লি বর্ষণ ক‌রে। পু‌লিশ ও ডাকাত দ‌লের ম‌ধ্যে প্রায় ২৫ রাউন্ড গু‌লি বি‌নিময় হয়। এ‌তে পু‌লি‌শের দুই সদস্য আহত হয় এবং ডাকাত নিহত হয়।

[৫] বন্দুকযুদ্ধে নিহত ডাকাত বরগুনা জেলার বরগুনা থানার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খোকন (৪৫)।

[৬]এ সময় অন্যান্য অস্ত্রধারী ডাকাত দল গু‌লি বর্ষণ কর‌তে কর‌তে পা‌লি‌য়ে যায়। ঘটনাস্থল হ‌তে এক‌টি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ,পাচঁ রাউন্ড ফায়ারকৃত গু‌লির খোসা, দুইটি রামদা, এক‌টি ছু‌রি একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।  এ বিষয়ে পলাতক ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়