শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে মার্কিন তরুণী বললেন, ভয় পাবেন না

সিরাজুল ইসলাম: [২] এলিজাবেথ স্নেইডার নামে ওয়াশিংটনের এই বাসিন্দা বলেন, উপসর্গ দেখা দিলেই বাড়িতে থাকুন। ঝুঁঁকি এড়িয়ে চলুন। তাহলেই করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা সম্ভব। তা না হলে ভয় বা আতঙ্কের কাছে জীবন পরাস্ত হওয়ার সুযোগ থাকে।

[৩] ৩৭ বছরের এলিজাবেথ বায়োটেকনোলজি সংস্থার মার্কেটিং ম্যানেজার পদে কর্মরত। ২৫ ফেব্রুয়ারি অফিসে অসুস্থ বোধ করেছিলেন। এর তিন দিন আগে তিনি পার্টিতে গিয়েছিলেন। অসুস্থ বোধ করার পর তিনি বাড়ি ফিরে বিশ্রাম নেন। ঘুমানোর পর তিনি তীব্র জ্বর অনুভব করেন। রাতেই তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে উঠে। তিনি ঠাণ্ডার ওষুধ খেয়ে নেন।

[৪] এলিজাবেথের কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ ছিল না। জ্বরে কাঁপতে কাঁপতে তিনি চিকিৎসকের কাছে যান। প্রাথমিকভাবে ফ্লু-এর ওষুধপত্র খেয়ে নিজেকে ঘরবন্দি করেন।

[৫] তিনি ইন্টারনেটে ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কর্মীরা তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, তিনি কোভিট-১৯ পজিটিভ। নিজ বাড়িতে ‘ইমারজেন্সি’ ঘরে চলে যান। বের হননি। চিকিৎসকদের পরামর্শমতো পচুর পানীয় খান। সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হওয়ে ওঠেন। এখন পর্যন্ত এ রাজ্যে সংক্রমিত হয়েছেন ২৬০ জন এবং মারা গেছেন অন্তত ২৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়