শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজ নিবন্ধনের সময় বাড়ছে ১০ দিন

মাজহারুল ইসলাম : [২] করোনাভাইরাসের কারণে প্রাক-নিবন্ধনকারী হজযাত্রীরা চূড়ান্ত নিবন্ধনে সাড়া না দেয়ায় ২৫ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানো হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করবে ধর্ম মন্ত্রণালয়। এর আগে ১৫ মার্চের মধ্যে হজ নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছিলো ধর্মবিষয়ক মন্ত্রণালয়। যুগান্তর

[৩] জানা যায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৯৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৬১ নিবন্ধন করেছেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন পবিত্র হজে যাবেন। সে হিসাবে নিবন্ধনের সংখ্যা আশানুরূপ নয়।

[৪] বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ এর সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম গতকাল গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের কারণে নিবন্ধনে কাঙ্খিত সাড়া পাওয়া যাচ্ছে না। তাই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়াবে।

[৫] ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী গণমাধ্যমকে বলেন, হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৬] ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, দিনক্ষণ বা সময়ের পরিবর্তন হবে না। ৯ জিলহজই পবিত্র হজ পালিত হবে। ২ মার্চ থেকে হজ নিবন্ধন শুরু হলেও করোনাভাইরাস আতঙ্কে কাঙ্খিত সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়