শিরোনাম
◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার ◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও‌য়ে অপহরণের পর সাংবা‌দিকের উপর হামলা

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : [২] সংবাদ সংগ্র‌হ ক‌রে বাসা ফেরার প‌থে হামলার শিকার হন দৈ‌নিক আমার সংবা‌দের ঠাকুরগাঁও জেলা প্র‌তি‌নি‌ধি সাংবা‌দিক আব্দুল কাদের জিলানী।

[৩] বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোর অপরাধ গ্যাংয়ের প্রধান তুহিন হাসান তনু‘র নেতৃত্বে একদল সন্ত্রাসী তার পথরোধ ক‌রে অপহরণ করে। প‌রে সন্ত্রাসীরা পৌর শহ‌রের গোবিন্দনগর ফার্মের নির্জন এলাকায় নিয়ে গিয়ে উপর্যুপরি তা‌কে পেটা‌তে থা‌কেন। এ সময় সে চিৎকার কর‌লে আশে পা‌শের লোকজন এগি‌য়ে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থা সাংবা‌দিক জিলানী‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

[৪] আহত সাংবা‌দিক জিলানী জানান,দুপু‌রে সংবাদ সংগ্র‌হের কাজ শেষ ক‌রে বাসা ফির‌ছি‌লেন। ওই সময় আগে থে‌কে ওঁৎ‌পে‌তে ছি‌লেন সন্ত্রাসী তনুও তার বা‌হিনী। প‌রে নি‌র্জন স্থা‌নে নি‌য়ে গি‌য়ে তা‌কে লাথি কিল ঘু‌ষি ও রড দি‌য়ে পেটান সন্ত্রাসীরা।

এদি‌কে সাংবা‌দিকের উপর হামলার তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছেন অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জুসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষ‌য়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়াও তনু নামীয় সন্ত্রাসীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়