শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদী মডেল থানার ওসিকে সম্মাননা প্রদান

বরিশাল প্রতিনিধি : মুজিববর্ষের মাহেন্দ্রক্ষনে বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার পাওয়ায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ারকে বুধবার রাতে সম্মাননা প্রদান করা হয়েছে।

ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আতাউর রহমান চঞ্চল, বিনয় কৃষ্ণ শিউলী, মাসুদ সরদার প্রমুখ।

সভার শুরুতে সাংবাদিক নেতৃবৃন্দরা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার পাওয়ায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ