শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে গ্রেপ্তার ৫০ জামায়াত-শিবির নেতা কর্মীর ৩৩ জন কারাগারে, ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করার নির্দেশ

তাপস কুমার, নাটোর প্রতিনিধি: [২] নাটোরের সিংড়ায় গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের সাবেক আমীর বেলালুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলাম সহ আটক ৫০ জামায়াত-শিবির নেতা কর্মির মধ্যে ৩৩ জনকে নাশকতার মামলায় কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] বুধবার (১১ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম এবং নারী ও শিশু আদালতের বিচারক এমদাদুল হকের আদালতে পৃথক এই আদেশ দেওয়া হয়।

[৪] এরআগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিংড়া থানা থেকে নাটোর আদালতে হাজির করা হয় ৫০জন জামাত-শিবিরের নেতা-কর্মীকে। এসময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

[৫] গত ১০মার্চ দুপুরে নাটোরের সিংড়ার পৌর শহরের চকগোপাল এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর গোপন বৈঠক করার সময় জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক বেলালুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম সহ ৫০জন নেতা-কর্মীকে আটক করে সিংড়া থানা পুলিশ। এসময় জেহাদী বই, লিফলেট সহ অন্যান্যে সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাতেই বিশেষ ক্ষমতা আইনে ৫৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ