শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা চান পুতিন

অনলাইন ডেস্ক: [২]  রাজনৈতিকভাবে রাশিয়া পরিপক্ক না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমাতে দেওয়া সংবিধানের প্রস্তাবিত সংশোধনের ওপরে দেয়া এক ভাষণে পুতিন এমনটি বলেন।

[৩]  গত জানুয়ারিতে রাশিয়ার রাজনীতি ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেন ভ্লাদিমির পুতিন। বর্তমান সংবিধান অনুসারে ২০২৪ সালে চতুর্থ মেয়াদ পূর্ণ হওয়ার পর তাকে দায়িত্ব ছাড়তে হতো।

[৪]  মঙ্গলবার ভাষণে পুতিন বলেন, প্রেসিডেন্টের মেয়াদের বাধ্যবাধকতা থাকবে না। যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার হওয়া উচিত।

[৫] এদিকে গতকাল মঙ্গলবার সংবিধান সংশোধন নিয়ে রাশিয়ার পার্লামেন্টে দ্বিতীয় ধাপের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে ভোটাভুটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাবটি পাস হয়।এর পক্ষে ৩৮২ এমপি ভোট দিয়েছেন। ভোটদানে বিরত ছিলেন ৪৪ জন। আজ (বুধবার) তৃতীয় এবং শেষ পর্যালোচনা শেষে ভোটাভুটি হবে। এদিন সংশোধিত বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলেও তোলা হবে। আগামী ২২ এপ্রিল সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়