শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস নিয়ে ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক

সিরাজুল ইসলাম: [২] রাজধানীর বনানীতে তার বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান ও ভারতসহ ৩০ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৪] স্বাস্থ্যমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই করোনাভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার কথা বলেন। এ সময় রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

[৫] মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারকে দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।

[৬] চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা ভিসা আদান প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে অভিমত দেন। স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান। সূত্র: বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়