শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজধানীতে চোরাই মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

সুজন কৈরী : [২] পুরান ঢাকার শ্যামপুর এলাকায় অভিয়ান চালিয়ে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনা জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. হাসান হৃদয় (২৫), মো. তমাল (২৫) ও মো. মামুন শেখ (৩০)।

[৩] অভিযানে নেতৃত্ব দেওয়া শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু আনছার জানান, সোমবার বিকেলে জনৈক খুরশিদ আলমের ব্যবহৃত ১৫০ সিসি নীল রংয়ের এ্যাপাচি আরটিআর মোটর সাইকেল ওয়ারীর নারিন্দা কাঁচা বাজার থেকে চুরি হয়। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িতকে শনাক্তের পর অভিযান চালিয়ে পশ্চিম ধোলাইপাড় এলাকা থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেন। গ্রেপ্তার করা হয় চুরির সঙ্গে জড়িত হাসান হৃদয়কে।

[৪] জিজ্ঞাসাবাদে হৃদয়ের কাছ থেকে পাওয়া তথ্যে মীর হাজিরবাগ এলাকয় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল কেনা-বেচা চক্রের সদস্য তমাল ও মামুন শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি ১৫০ সিসি জলপাই রংয়ের হিরো হাং মোটর সাইকেল উদ্ধার করা হয়। এছাড়া একই সময় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় আরও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়