শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতুতে বসানো হলো ২৬তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৪ হাজার

হ্যাপি আক্তার : [২] আবহাওয়া অনুকূলে থাকায় সেতুর জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর এ স্প্যান হয়। এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার। সময় টিভি, ডিবিসি নিউজ, একাত্তর টিভি

[৩] মঙ্গলবার সকাল থেকেই শ্রমিক ও প্রকৌশলীরা স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করে। সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়েছিলো।

[৪] এছাড়াও জাজিরা ও মাওয়া প্রান্তে বিছিন্নভাবে আরও ১২টি স্প্যান বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। যার ২৫টি বসানো হয়েছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

[৫] চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বলে ২০তম স্প্যানটি।

[৬] সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে। সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

[৭] ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়