শিরোনাম
◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : [২] রোববার রাজধানীর শেরেবাংলা নগরে গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।

[৩] কারাহেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে জানেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি এ বিষয়ে সঠিক জানেন না। আবেদন করা হলেও হতে পারে।

[৪] খালেদা জিয়ার মুক্তির আবেদনে কী আছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটি ঠিক বলতে পারব না, পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে সঠিকভাবে কী আছে, জানা নেই।’

[৫] সরকারের পক্ষ থেকে প্যারোলের আশ্বাস দেয়া হলে বিএনপি তাতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটি খালেদা জিয়ার ব্যক্তিগত ও পরিবারের ব্যাপার। যে আবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবার করেছে, দলও আবেদন করবে কিনা কিংবা সরকার প্যারোল দিতে চাইলে বিএনপি রাজি হবে কিনা, এমন প্রশ্নের উত্তর তিনি সরাসরি না দিয়ে বলেন, এটি তার পরিবার জানিয়েছে।

[৬] দলের অবস্থানের বিষয়ে বলেন, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিইনি। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সদস্যসচিব কাজী সাইয়েদুল আলম প্রমুখ। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়