শিরোনাম
◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার আস্থা ভোটার আর প্রতিদ্বন্দ্বীর আস্থা প্রশাসন, বললেন বিএনপি প্রার্থী রবিউল আলম রবি

শাহানুজ্জামান টিটু : [২] ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা নেই। মানুষ দুর্নীতি-দুঃশাসনে অতিষ্ঠ। জনগণ এই ধরনের স্বৈরাচারীর অবসান চায়। আমার ভোটারদের প্রতি আস্থা রয়েছে।

[৩] তিনি বলেন, এই এলাকার জনপ্রতিনিধিত্ব করার জন্য এই এলাকার ভোটারদের ভোট প্রয়োজন। এলাকার জনগণ যেন আমাকে সমর্থন করেছে, দোয়া করছে। ভোট প্রদান করে নির্বাচিত নির্বাচিত করলে আমি তাদের যথাযথ ভাবে প্রতিনিধিত্ব করবো।

[৪] ধানের শীষের এই প্রার্থী বলেন, ৩ লাখ ১৩ হাজার ভোটার নির্বাচিত করে সংসদে পাঠাবে তাদের সমস্যার কথা বলার জন্য। সেটাকে সমাধান করার জন্য সচেষ্ট থাকবো। আমি ২৮ বছর যাবত এই এলাকায় পরীক্ষা দিয়েছি। আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

[৫] তিনি বলেন, ঢাকা ১০ আসন একটি অভিজাত আবাসিক এলাকা। সেটা এখন জরাজীর্ণ বস্তির মত হতে চলছে। আবাসিক সুবিধা একেবারে নেই বললেই চলে। বাণিজ্যিক এলাকা হয়ে গেছে। এটা ধানমন্ডিবাসীর প্রত্যাশা ছিল না এবং এমন গড়ে ওঠার কথাও না। এটাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে হবে। মাদক ও স্যুয়ারেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। জলবদ্ধতা মারাত্মক সমস্যা। রাস্তাগুলো এমন সরু চলাচলের অযোগ্য। এই এলাকার জনপ্রতিনিধি মেয়র হয়েছে।

[৬] সোমবার রাজধানীর রাইফেল স্কয়ার, স্টার কাবাব, পপুলার হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন বরিউল আলম রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়