শিরোনাম
◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

মাজহারুল ইসলাম : [২] নতুন অধিনায়ক কুইন্টন ডি ককের অধীনে এক বছর পর নিজেদের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের মাটিতে ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

[৩] পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে গতকাল অস্ট্রেলিয়াকে ২৭ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। জেজে স্মুটস এবং হেনরিক্স ক্লাসেনের ব্যাটিংয়ের সামনে স্থান হয়ে যায় মার্নাস লাবুশানের সেঞ্চুরি। জয়ের জন্য ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

[৪] ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৪ রানেই ২ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। এর মধ্যে ২৩ রান করে আউট হয়ে যান জানেমান মালান। ২৬ রান করে কুইন্টন ডি কক আউট হয়ে যান। জেজে স্মুটস ৯৮ বলে করেন ৮৪ রান। কাইল ভেরাইনি ৫০ বলে করেন ৫০ রান।

[৫] হেনরিক্স ক্লাসেন ৬৩ বলে অপরাজিত থাকেন ৬৮ রানে। ডেভিড মিলার ৫ বলে অপরাজিত থাকেন ৩ রানে। জস হ্যাজলউড নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ