শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ভাগ করার সুযোগ তুরস্ককে কখনই দেবে না দামেস্ক সরকার

ইয়াসিন আরাফাত : [২] আরবি ভাষার সংবাদমাধ্যম আল-নাশরাহকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে, আলেক্সান্দ্রেতায় যা ঘটেছে ইলিবে তার পুনরাবৃত্তি ঘটানোর জন্য সিরিয়ার নেতারা এবং জনগণ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বা অন্য কাউকে সে সুযোগ দেবে না।আলজাজিরা, মিডিলিস্ট আই, পার্সটুডে

[৩] এসময় তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই; তারা দুজনই অন্যের ভূখণ্ড দখল করেছে এবং আগ্রাসন চালাচ্ছে।

[৪] বাশার জাফারি বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং সিরিয়ার পুরো ভূখণ্ড উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। যদি এরদোগান জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে থাকেন তাহলে তার সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অবসান ঘটাতে হবে। একইসঙ্গে সিরিয়ার ভেতরে ধ্বংসাত্মক কার্যকলাপ এবং দু'দেশের মধ্যকার রক্তপাত এবং দখলদারিত্ব বন্ধ করতে হবে।

[৫] ১৯৩৯ সালে তুরস্ক ঐতিহাসিকভাবে সিরিয়ার ভূখণ্ড আলেক্সান্দ্রেতাকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যার নাম দেয়া হয় হাতেই প্রদেশ। হাতেই প্রদেশটি সিরিয়ার লাতাকিয়া শহরের উত্তর অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়