শিরোনাম
◈ ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএলকে ‘না’ বলে দিলেন ◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে বললেন, ডিএমপি কমিশনার

ইসমাঈল হুসাইন ইমু : [২] ডিএমপিতে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর (এসআই) ব্যাচ-৫ এর ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে শিক্ষানবিশ এসআইদের এই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি’র ট্রেনিং একাডেমি।

[৩] ডিএমপিতে যোগদানকৃত শিক্ষানবিশ এসআইদের মধ্যে ৫ম ব্যাচে ১৫০ জনকে ৬ দিনের এই ওরিয়েন্টেশন কোর্স করানো হবে। তারা দীর্ঘ এক বছর পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে ট্রেনিং শেষে ডিএমপিতে শিক্ষানবিশ এসআই হিসেবে যোগদান করেছে।

[৪] ওরিন্টেশন কোর্সের গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, সারদায় মূলত আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হয়েছে। আর এই ওরিয়েন্টেশন কোর্স আপনাদের বেসিক কাজ অর্থাৎ মামলা তদন্ত ও অপরাধীদের বিচারার্থে আদালতে প্রেরণ করার বাস্তবিক জ্ঞান অর্জন সম্পর্কে ধারণা দিবে। এই মহানগরীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের আস্থা অর্জন ও খুশি করা। কাজের মাধ্যমে তোমাদেরকে আস্থা অর্জন করতে হবে। সর্বদাই তোমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের আচরণই বাংলাদেশ পুলিশের সম্মান রক্ষা করবে।

[৫] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়সহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়