শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

মাসুদ আলম: [২] শনিবার গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান আল আমিন। এছাড়া ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

[৩] আল আমিনের সহকর্মী রানা জানান, তারা গুলশান ৩৫ নম্বর রোডে নির্মানাধীন তৃতীয় তলায় ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আল আমিন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] মনিরুলের সহকর্মী জাহিদুল জানান, তারা ডেমরার বাদশা মিয়া রোডে একটি নির্মাণাধীন পাঁচ তলায় কাজ করছিলেন। সকালে ছাদে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন মনিরুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। মনিরুলের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায়। তার বাবার নাম অলিয়ার রহমান। বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন মনিরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়