শিরোনাম
◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্মি স্টেডিয়ামে জয়বাংলা কনসার্টে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্ট: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জয়বাংলা কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ বছর ধরে এই দিনটিতে কনসার্ট হলেও এবারই প্রথম কনসার্ট উপভোগ করতে এলেন সরকারপ্রধান।

[২] রাজধানীর আর্মি স্টেডিয়ামে শনিবার দুপুর থেকে হচ্ছে এই কনসার্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত এবারের কনসার্টে রয়েছে ভিন্নতা।

[৩] সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে স্থাপিত ভিআইপি গ্যালারিতে বসেন তিনি। এ সময় তার সঙ্গে গ্যালারিতে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

[৪] এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক।

সূত্র: যুগান্তর/অধিকার/চ্যানেল নাইন

  • সর্বশেষ