শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, আটক-৫

আসাদুজ্জামান ,সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের দ্বিতীয় দফা হামলায় হাসপাতালে ভর্তি হওয়া আরো দুইজন ছাত্র পালিয়ে গেছে বলে জানা গেছে।

[৩] এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সাথে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ছুরিকাঘাত করে হামলার ঘটনা ঘটে। পারভেজ গ্রুপ সমর্থকরা জানান, আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক, আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজ ছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন।

[৪] উজ্জ্বল জানান, আশিক গ্রুপ সজীব ও ফরহাদকে মারপিট করছিল। উজ্জ্বল তাদের ঠেকাতে গেলে তিনিও আহত হন। উজ্জ্বল অভিযোগ করে বলেন, তাদেরকে মারপিটের পর তারা হাসপাতালে গেলে সেখানে আরও এক দফা হামলার ঘটনা ঘটে। তবে আশিক গ্রুপ জানিয়েছে, তার সমর্থকরা পারভেজকে গালাগাল করেছে এমন মিথ্যা অভিযোগ তুলে এই হামলার ঘটনা ঘটে।

[৫] সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। লিজা নামের ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ