শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি :[২] গাজীপুর টঙ্গীতে ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১.৩০ মিনিট সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] নিহতের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজগেরা গ্রামের মো.আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি এলিট গ্রুপে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

[৪] টংগী রেলওয়ের পুলিশ জানায়, ঢাকায় এলিট গ্রুপের প্রধান কার্যালয়ে কাজে যোগ দিতে শুক্রবার রাতে ঢাকার উদ্দেশে রওনাদেন রাকিবুল। রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী জংশনে ঢাকা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পৌছায়। এ সময় তিনি ট্রেনের দরজায় দাড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন।

[৫] এক পর্যায়ে কয়েকজন ছিনতাইকারী তাঁর কাছ থেকে তাঁর সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে যাওয়ার চেষ্টা করে। মানিব্যাগ ও মুঠোফোন ফিরে পেতে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাকিবুলের পেটে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

[৬] পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এস আই)মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়