শিরোনাম
◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সুপ্রিম কোর্টে অযোদ্ধা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পপুলার ফ্রন্ট

সাইফুর রহমান : [২] ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ের পর বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের জন্য ইতোমধ্যেই মোদি সরকারের ট্রাস্ট গঠনের পাশাপাশি সরকারের দেয়া পাঁচ একর জমি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। দীর্ঘদিনের হিন্দু-মুসলিম বিবাদ যখন মিটছে বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই শুক্রবার এনিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া,ডিএনএ ইন্ডিয়া, নিউজ১৮

[৩] পিএফআইয়ের আবেদনে বলা হয়, আদালতে বিষয়টি আরও একবার আলোচনা হওয়া উচিত। একইসঙ্গে তাদের দাবি, এই রায়ে আপাতত স্থগিতাদেশ জারি করুক শীর্ষ আদালত।

[৪] গত ৯ নভেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। যেখানে বলা হয়, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম জন্মভূমি ন্যাসের অধীনে। মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প হিসেবে ৫ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বেঞ্চ।

[৫] সম্প্রতি কেন্দ্রের দেয়া পাঁচ একর জমি গ্রহণের পর সুন্নি ওয়াকফ বোর্ড ঘোষণা দিয়েছে, ওই জমিতে মসজিদের পাশাপাশি নির্মাণ করা হবে একটি গবেষণা কেন্দ্র, একটি হাসপাতাল এবং একটি পাঠাগার। অন্যদিকে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণাও দেন মোদী।

[৬] উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের শান্তিরক্ষা দলও শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে মামলা করেছিল। এবার দ্বিতীয় দল হিসেবে পিএফআইও হাঁটছে একই পথে।

  • সর্বশেষ