শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে ◈ আলটিমেটাম ঘিরে উত্তেজনা: গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল তৈরি ইরানে ◈ হরমুজ সংকটে তেলের দামে আগুন, বাড়ছে বৈশ্বিক মুদ্রাস্ফীতির শঙ্কা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়ক মাশরাফির বিদায়ী সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : [২] জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা যেনো একেবারেই অনুমেয়। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দাপুটে জয় পেয়েছিলো টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে ৪ রানে হেরেছিলো সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচেও ১২৩ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের ধবলধোলাই করলো মাশরাফিবাহিনী।

[৩] সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নত ম্যাচে ৪৩ ওভার ব্যাটিং করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে শন উইলিয়ামসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের। নির্ধারিত ওভারের ৩৯ বল বাকি থাকতে ২১৮ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে ধবলধোলাইও এড়াতে পারলো না তারা।

[৪] ম্যাচ শুরুর ৩৩.২ ওভারের সময় সিলেটের আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই ঘণ্টার বৃষ্টি থামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। তামিম ও লিটনের ঝোড়ো ও রেকর্ডময় ইনিংসের দেখা পায় বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বের শেষদিনে ২৯২ রানের জুটি গড়েন এ দুজন। বৃষ্টির পরের ৫৮ বলে ১৪০ রান তোলে তামিম-লিটন। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তামিম ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।

[৫] পরে বল হাতে দারুণ ভেলকি দেখান তাইজুল, সাইফউদ্দীন ও মোস্তাফিজুর।সাইফউদ্দীন ৪টি, তাইজুল ২টি উইকেট নেন। মাশরাফি একটি উইকেট পেলেও রান দেয়ায় ছিলেন বেশ উদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়