শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

লাইজুল ইসলাম: [২] সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ বিস্তার মহামারী আকার ধারণ করেছে। বিশ্বের সকল দেশের মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার কামনায় আল্লাহ তাআলার দরবারে দুই হাত তোলেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

[৩] ইসলামি ফাউন্ডেশনের আহবানে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও বাদ জুমা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বাদ জুমা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।মোনাজাতে বিশ্বের সকল দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

[৩] ইসলামি ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ দোয়া ও মুনাজাতে অংশ নেন।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম ও খতিবরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

সারা দেশে দোয়া ও মোনাজাত করার বিষয়ে ইসলামি ফাউন্ডেশন থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়