শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক : [২] ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার সঙ্গী। বৃহস্পতিবার রাতে উপজেলার মতিগঞ্জ এলাকায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান। বিডি নিউজ ২৪

[৩] নিহত আজিজুল হক সাহেদের (২৮) বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকায়। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা বাবলুকে (২৫) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] ওসি মাঈন উদ্দিন বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে যাচ্ছিল। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়।“তাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের বাইরে ছিটকে পড়ে।

[৫] পড়ে স্থানীয়রা খবর দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন।”ফেনীর চিকিৎসকের পরামর্শে আহত বাবলুকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়