শিরোনাম
◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল নিহত, ট্রাক আটক

এম এ হালিম, সাভার প্রতিনিধি : [২] সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

[৩] শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আহম্মেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়নগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। তবে বর্তমান তারা পরিবার নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাড়ি নির্মাণ করে থাকতেন।

[৪] সাভার হাইওয়ে পুলিশ জানায়, আকাশ আহম্মেদ নামে নিহত ওই শিল্প পুলিশ সদস্য কয়েক দিন পূর্বে নিজ কর্মস্থল নারায়নগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়িতে আসেন। পরে আজ সকালে মোটরসাইকেল যোগে তিনি একাই আবারো নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

[৫] এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী বেপড়োয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।

[৬] সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য আকাশ আহম্মেদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। একই সাথে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়