শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজের দুদিন পর বালিচাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার দুপুরে শেখের জায়গার খালি একটি প্লট থেকে আলাল (১২) নামের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

[৩] ত্রিমোহনী পশ্চিম নন্দিপাড়া লির্বাটি স্কুলের সামনের বস্তির বাসিন্দা আলালের বাবার নাম মো. মানিক শিকদার। গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো সে।

[৪] খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান, আলালের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার অটোরিকশাটি নন্দিপাড়া থেকে পাওয়া গেলেও রিকশার ব্যাটারি পাওয়া যায়নি। তাকে হত্যার পর বালিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৫] গত মঙ্গলবার অটোরিকশাসহ নিখোঁজ হয় আলাল। এরপর তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে বুধবার থানায় একটি সাধারাণ ডায়েরি (জিডি) করে। বৃহস্পতিবার কয়েকজন বিদ্যুৎমিস্ত্রি কাজ করতে গিয়ে আলালের লাশ দেখতে পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়