শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপদজনক ব্যক্তি বললেন ন্যান্সি পেলোসি

মশিউর অর্ণব: [২] মার্কিনিরা আরও চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সহ্য করবে না বলেও জানান হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। ডেইলিমেইল, ইন্ডিপেন্ডেন্ট, দ্যা হিল

[৩] সম্প্রতি ‘ভ্যারাইটি’-কে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, সংবিধানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের কোনো শ্রদ্ধা নেই।

[৪] তিনি আরো অভিযোগ করেন, ট্রাম্প ঘনঘন মিথ্যা কথা বলেন এবং তার বলা মিথ্যাগুলো শিশুদের জন্য ক্ষতিকারক।

[৫] প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার পথ বন্ধ করতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান তিনি।

[৬] সম্প্রতি তার সাথে করমর্দন না করায় ট্রাম্পের ভাষণের অনুলিপি ছিঁড়ে ফেলেন পেলোসি।

[৭] এছাড়াও গত সপ্তাহে তিনি কোভিড-১৯ মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপ গুলোর কঠোর সমালোচনা করেছিলেন।

  • সর্বশেষ