শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৬

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবকে আটক করেছে র‌্যাব-১৪ সদস্যরা। আটকৃতরা মোটরসাইকেল চোরা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে তারা।

[৩] বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র‌্যাব। র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, গোযেন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউটের সাইদ মিয়ার ছেলে মুসা, দানু খানের ছেলে নাদিম খান, উলচাপাড়ার আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন, নয়নপুরের ইফরাত খান হৃদয় এবং কসবা উপজেলার খেওড়া এলাকার ফুল মিয়ার ছেলে নাদিম ও আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ইউনুস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জনি। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড পালসার এবং তিনটি এ্যাপাসি, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ