শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়ক হিসাবে শুক্রবার অর্ধশত ওয়ানডে জয়ের কীর্তি গড়তে চান মাশরাফি

এল আর বাদল : [২] মাশরাফি আর অধিনায়কত্ব করবেন না। শুক্রবার তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলে অধিনায়কত্বের ইতি টানছেন। এ তথ্যটি তিনি আজ জানিয়ে দিয়েছেন। তবে অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না তিনি। দলের অংশ হয়ে থাকার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন মাশরাফি। তবে শুক্রবার অধিনায়ক হিসাবে ৫০টি ওয়ানডে জয়ের কীর্তি গড়তে চান তিনি।

[৩] ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার অধীনে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ২০১৯ বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতে মাশরাফি বাহিনী।

[৪] ২০১০ সালে দলের গুরুদায়িত্ব বুঝে পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে ঠিকভাবে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এরপর ২০১৪ সালে ফের পুরোদমে টাইগারদের দায়িত্ব বুঝে নেন টাইগার এই দলপতি।

[৫] এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দুইটি বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার।

[৬] ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার এই দলপতি। এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়