শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়াভহ সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন ওশানে থমাস

স্পোর্টস ডেস্ক : [২] সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর ইনজুরি কাটিয়ে খেলায় ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন ক্যারিবিয় পেসার ওশানে থমাস। পোলার্ডের ৫০০তম ম্যাচে লঙ্কানদের ২৫ রানে হারিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

[৩] পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ৫ বল বাকি থাকতে ১৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যারিবিয়দের দেয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা শুরু থেকেই টমাসের তোপে পড়েন। টপঅর্ডার পাঁচ ব্যাটসম্যানে চারজনকেই তুলে নেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন কুশল পেরেরা। তবে শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪৪ রান করলেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ক্যারিবিয়দের হয়ে থমাস ৩ ওভারে ২৮ রান খরচায ৫ উইকেট তুলে নেন।

[৪] এর আগে টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের হাফসেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পায় সফরকারীরা। অপরাজিত এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫১ বলে ৬৭ রান করেন। তবে শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। রাসেল ১৪ বলে ৩৫ করেন। আর অধিনায়ক পোলার্ড ১৫ বলে ৩৪ রান তোলেন। ম্যাচসেরা হন ওশানে থমাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়