শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জার্মানিতে করোনার ভয়ে দশ বড় অনুষ্ঠান বন্ধ ঘোষণা

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য জানিয়েছে রয়টার্স ও এএফপি।

[৩] বার্লিনে ৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক পর্যটন মেলা। সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৪] লাইপজিগ শহরে ১২ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিও হচ্ছে না।

[৫] হ্যানোভারে আন্তর্জাতিক শিল্প মেলা পিছিয়ে এখন ১৩ থেকে ১৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। আগামীমাসে এ মেলা হওয়ার কথা ছিল।

[৬] মিউনিখে ১০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পেন লেখক সম্মেলন। এটিও স্থগিত করা হয়েছে।

[৭] হাইডেলবার্গে ১৮ মার্চ বিশ্বখ্যাত দার্শনিক স্লাভায় জিজেকের একটি সেমিনারে বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেটিও হচ্ছে না।

[৮] হাইডেলবার্গেই ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড ফিলসফি কাউন্সিলের সম্মেলন। সেটিও হচ্ছে না।

[৯] ফ্রাঙ্কফুর্ট শহরে ২ এপ্রিল আলফাসেন্টারে ওয়ার্ল্ড আর্ট একজিবিশন-আটাস হওয়ার কথা ছিল। সেটিও হচ্ছে না।

[১০] ড্যুসেলডর্ফ শহরে ১৩ এপ্রিলে রকস্টার নিড্রাসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

[১১] এই শহরে কমিউনিস্ট পার্টির সম্মেলন ছিল ১৪ এপ্রিল। সেটি পেছানো হয়েছে।

[১২] হামবুর্গ শহরে ২৮ এপ্রিল কার্ল মার্কসের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন দেশের কমিউনিস্টপন্থী বুদ্ধিজীবিদের একত্রিত হয়ে সেমিনারে সমাজতন্ত্র বিষয়ে নতুন প্রস্তাবনা রাখার অনুষ্ঠানটিও হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়