শিরোনাম
◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীর রাতে চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

ডেস্ক রিপোর্ট : [২] পূর্ব ঘটনার জেরে গভীর রাতে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী সিক্সটি-নাইন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এসময় অন্তত ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। দ্যা ডেইলি ক্যাম্পাস

[৩] রাত তিনটা পর্যন্ত সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

[৪] এদিকে, আজ সকাল থেকে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব। ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের কারণে এ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

[৫] জানা গেছে, আ জ ম নাসিরের অনুসারী একাধিক গ্রুপ একসঙ্গে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের উপর। এসময় হলের লাইটগুলো ভেঙ্গে দেওয়া হয়।

[৬] রাত পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। এসময় ৫২ জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত দুই পক্ষের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

[৭] প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আটককৃতদের যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৮] এর আগে বুধবার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

  • সর্বশেষ