শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন কূপের সন্ধান

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় গত ২৮ অক্টোবর ২০১৯ তারিখ থেকে এই স্থানে খনন কাজ শুরু করে ৩ ফেব্রুয়ারী কাজ শেষ করে নতুন এই গ্যাসে ক্ষেত্র আবিষ্কার করেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্স কতৃপক্ষ।

[৩] এই প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে গত ২৮ অক্টোবর ২০১৯ তারিখ থেকে এই স্থানে খনন কাজ শুরু করে ৩ ফেব্রুয়ারী কাজ শেষ করে গত ৩ মার্চ এই নতুন গ্যাসে ক্ষেত্র আবিষ্কার কাজে আমরা সফল হয়েছি। ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড বর্তমানে গ্যাসের প্রেসার রয়েছে ১৯ পি এস আই। আরো কয়েকদিন পর বলা যাবে গ্যাসের পরিমান কত আছে।নিজেদের গ্যাস সারাদেশে সরবরাহের আগে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে এমন দাবী করে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, এই গ্যাস কুপটি মুজিববর্ষের পুরস্কার হিসেবে আমারা পেয়েছি। নবীনগরের এই গ্যাস কুপের মাধ্যমে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাবস্থা হবে আমরা আশাবাদী। অন্যদিকে গ্যাস ফুরিয়ে যাওয়ার হতাশ খবরের মধ্যেই এই খবরে আশার আলো দেখছে বাপেক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়