শিরোনাম
◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে পুলিশের স্পষ্ট ধারণা নেই, বললেন শেখ রবিউল

শিমুল মাহমুদ : [২] দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে ঢাকা-১০ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দিয়েছেন।

[৩] কমিটির অন্য সদস্যরা হলেন-চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

[৪] এদিকে বুধবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেন, আগামী ২১ মার্চের নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকলেও নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে পুলিশের স্পষ্ট ধারণা না থাকায় কোথাও কোথাও সমস্যা হচ্ছে।

[৫] ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ‘বহিরাগত’ উল্লেখ করে রবি বলেন, তিনি এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। জনগণের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনিই সংসদে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে পারবেন। এ আসনের জনগণ চায় সংসদে যথাযথ প্রতিনিধির মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরা।

  • সর্বশেষ