শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে লাচ্ছি নদীর পাড় অবৈধ ভাবে দখলের অভিযোগ

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গুয়াগাঁও নামক স্থানে লাচ্ছি নদীর পূর্ব পাড় দখল করার অভিযোগ উঠেছে নাসির উদ্দীন নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

[৩] এ বিষয়ে গত ১৪ জানুয়ারি দবিরুল ইসলাম নামে এক এলাকাবাসী ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করলেও অভিযোগের ৩ মাস অতিবাহিত হলেও দখল মুক্ত হচ্ছেনা সরকারি খাস এই নদীর পাড়। এতে ঐ এলাকার প্রায় ১'শ পরিবার সেই নদীর ধারে রাস্তায় যাতায়াত না করতে পারায় নানান সমস্যার সম্মুুুখীন হচ্ছেন।

[৪] জানা যায়, উপজেলার গুয়াগাঁও লাচ্ছি নদীর ধারে জনসাধারণের চলাচলের জন্য ২'শ শতক জমির উপর থাকা পাড়টি দখল করে বাঁশের বেড়া দিয়ে ও গাছ লাগিয়ে দখল করেন গুয়াগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলী গুহালুর ছেলে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে বাঁধা দিতে গেলে তিনি তার পৈত্রিক সম্পত্তি বলে অভিযোগ কারীদের হুমকি ধামকি দেন।

[৫] তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাসির উদ্দীন বলেন, এটা আমার পৈত্রিক সম্পত্তি তাই আমি গাছ লাগিয়েছি। আমার জমি নদীতে চলে গেছে আমি কি করবো।

[৬] এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, জেলা প্রশাসকের অফিস থেকে ৩০ জানুয়ারি অভিযোগটি আমাদের এখানে ফরওয়াডিং করা হয়েছে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়