শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের প্রধানমন্ত্রী আসার বিরোধীতা করা মানে মুজিববর্ষের বিরোধীতা করা, বললেন ওবায়দুল কাদের

মহসীন কবির : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (৪ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমডির কার্যালয়ে দলের নতুন ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাদের একথা বলেন। ৭১ টিভি ও জাগোনিউজ

[৩] তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান মিত্র ছিল ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের প্রতিনিধি হয়ে আসছেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবর্গ ভারত থেকে এবং দুনিয়ার অন্যান্য দেশ থেকেও আসবেন। তিনি বলেন, নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আমরা বিএনপির অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি।

[৪] তিনি বলেন, আমরা এরই মধ্যে সার্কুলারের মাধ্যমে জেলা পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী-এরা সদস্য হতে পারবে না। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আমাদের অধিকারের কথা ভুলে যাইনি। ভারত আমাদের উন্নয়ন সহযোগী।

  • সর্বশেষ