শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনামূল্যে খাবার পাচ্ছে চীনের সেবাকর্মীরা

ডেস্ক রিপোর্ট : [২] প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অবরুদ্ধ হয়ে পড়েছে চীন। বেশিরভাগ মানুষই দেশটিতে এখন করোনার আতঙ্কে ঘরবন্দী হয়ে থাকছেন। আর এই সব ঘরবন্দী মানুষদের সেবা দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে চীনের সেবাকর্মীরা। এবার তাদের জন্যই বিনামূল্যে হালকা খাবার এবং কোমল পানীয় দিচ্ছে দেশটির বেশ কয়েকটি শপিংমল। ইত্তেফাক

[৩] চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের শাংহাই এবং শেনঝেন শহরে অনেকগুলো ফ্রিজ রাখা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে কোমলপানীয় এবং হালকা খাবার। স্থানীয় শপিংমল এবং জনগণের সহায়তায় এই ব্যবস্থা করা হয়েছে বলে শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া সঙ্কটের মধ্যেও বিভিন্ন স্থানে সেবাকর্মীদের জন্য বিনামূল্যে ফেস মাস্কেরও ব্যবস্থা রাখা হয়েছে।

[৪] মূলত চীনের পুলিশ, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্ন কর্মী এবং কুরিয়ার সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্টরা ঝুঁকি নিয়েই করোনা ভাইরাসের মধ্যে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আর তাদের সম্মানেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে চীনের বিভিন্ন শপিংমলের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৫] এই বিষয়ে চীনের কোকো পার্ক শপিং মলের মুখপাত্র লি ওয়েঙ্কাই বলেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

[৬] এদিকে এমন উদ্যোগে খুশি চীনের সেবাকর্মীরাও। এই বিষয়ে চীনের এক সেবাকর্মী বলেন, কোমলপানীয় আমার গলা ঠান্ডা করে দেয় কিন্তু এতে আমার হৃদয় উষ্ণ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়