শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু-কিশোরদের নিয়ে রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ মার্চ

জেবা আফরোজ : [২] শিশু-কিশোরদেরকে রোবট বিষয়ে ধারণা দিতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজন করতে যাচ্ছে রোবটিক্স ওয়ার্কশপ ও সকার রোবট কম্পিটিশন ‘রোবো চ্যাম্প-২০২০’। দিনব্যাপী এই আয়োজনটি আগামী ২৮ মার্চ রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। রাইজিং বিডি, যুগান্তর, আনন্দবাজার

[৩] উক্ত আয়োজনে সারাদেশ থেকে স্কুল পড়ুয়া প্রায় ৪০টি দল অংশগ্রহণ করবে এবং প্রতি দলে ৬ জন করে অংশগ্রহণকারী থাকবে। ২য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী, ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী ও ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী, মোট ৩টি গ্রুপে ভাগ হয়ে তারা কাজ করবে। শিক্ষার্থীরা এ সময় প্রথম পর্বে ৩টি গ্রুপে ৩টি ভিন্ন সকার রোবট তৈরি করবে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে এবং ২য় পর্বে ৪০টি দল কম্পিটিশনে অংশগ্রহণ করবে। ৩টি গ্রুপ থেকে ৬টি দলকে চ্যাম্পিয়ন, রানার্স আপ ঘোষণা করা হবে।

[৪] বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, শিশু কিশোরদের মাঝে রোবটিক্স নিয়ে নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করার জন্য ৬৪ জেলায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম এই কর্মশালাটি আয়োজন করতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় চতুর্থ কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ মার্চ।

[৫] উক্ত আয়োজনে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে http://www.spacecampbd.com/robochamp এই ঠিকানায়। আয়োজনটিতে এডুকেশন পার্টনার হিসেবে আছেন বই ঘর, ভেন্যু পার্টনার হিসেবে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ই-টিকেট পার্টনার ই-সফট।

  • সর্বশেষ