শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ম্যাচে ২৫ গোল খাওয়া সেঁজুতি হতাশ হলেও ব্যথিত নন

আক্তারুজ্জামান : [২] নারীদের প্রিমিয়ার লিগ ফুটবলে নবাগত দল সিলেটের স্পার্টান এমকে গ্যালাকটিকো। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে মোট গোল খেয়ে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি দলটি। দলের গোলরক্ষক সেঁজুতি ইসলামকে গতকাল দেখে খুব অসহায় মনে হচ্ছিল। একের পর এক গোল হজম করতে করতে যেনো মেয়েটা ক্লান্ত। কিন্তু তাতেও তার দুঃখ নেই। সূত্র : প্রথম আলো।

[৩] জাতীয় দলের ১৯ খেলোয়াড় নিয়ে গড়া বসুন্ধরা কিংসের বিপক্ষে ১৩-০ গোলে এবং আগের ম্যাচে নাসরিন স্পোর্টসের কাছে ১২-০ গোলে হেরেছে সিলেটের দলটি। দুই ম্যাচে ২৫ গোল হজম করে নিশ্চয়ই খুব খারাপ লাগছে? গ্যালাকটিকোর গোলরক্ষক সেঁজুতি ইসলামের পাল্টা জবাব, ২৫ গোল খামু না, তাই কি করমু। দেখেন না আমরা তো নতুন দল। তারা কত ভালো খেলে।

[৪] সিলেটের গ্যালাকটিকো দলে সাতজন আছেন, যারা বিভিন্ন চা বাগানের শ্রমিক। এই দলে নামে মাত্র অভিজ্ঞ বলতে গোলরক্ষক সেঁজুতিই। টাঙ্গাইলের এই কিশোরীর প্রথমে খেলার কথা ছিল বসুন্ধরাতেই। কিন্তু শেষ পর্যন্ত তারকা বহুল দলে ঠাঁই হয়নি।

[৫] এর আগে কখনোই এত গোল খাওয়ার অভিজ্ঞতা নেই তার। তাই বাস্তবতা মেনে নিলেও হতাশ এবার এসএসসি পরীক্ষা দেয়া সেঁজুতি। তার ভাষায়, আগে কখনোই আমি এত গোল খাইনি। বঙ্গমাতা ও জেলা দলের হয়ে খেলে ৩ গোলের বেশি খাইনি। এবারই প্রথম এত গোল খেলাম।

[৬] টুর্নামেন্টে এখনো কয়েকটি ম্যাচ বাকি আছে। নিজেদের হতাশা কাটিয়ে সন্তোষজনক কিছু ফলাফল নিয়ে আসর শেষ করার ইচ্ছে আছে গ্যালাকটিকোর মেয়েদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়