শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাসেম সোলেমানি হত্যাকাণ্ডে জার্মান ভূমি ব্যবহারের দায়ে অ্যাঙ্গেলা মার্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করলো দেশটির ৮ পার্লামেন্ট সদস্য

সাইফুর রহমান : [২] মামলার অভিযোগপত্রে তারা বলেছেন, জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘রামস্টেইন’ থেকে ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলেমানিকে হত্যার মিশন পরিচালনা করা হয়েছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তৎপর মার্কিন ড্রোনগুলো সাধারণত রামস্টেইন ঘাঁটি থেকেই নিয়ন্ত্রিত হয় বলেও দাবি করেন বামপন্থি ওই ৮ এমপি। প্রেসটিভি, টাইমস অব ইসরায়েল, ফার্সনিউজ

[৩] এক বিবৃতিতে অভিযোগকারী এমপিদের মধ্যে অন্যতম আলেক্সান্ডার নেউ বলেন, ‘একমাত্র জার্মানির রামস্টেইনে স্থাপিত স্যাটেলাইট রিলে স্টেশন থেকেই ড্রোন হামলার সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়।’ সোলেমানির ওপর ড্রোন হামলার ঘটনাকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এমন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা দিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা মেনে নেয়া যায় না।

[৪] উল্লেখ্য, পাকিস্তান, আফগানিস্তানসহ গোটা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্র এপর্যন্ত যতগুলো ড্রোন হামলা চালিয়েছে তার সবগুলোই জার্মানির রামস্টেইন ঘাঁটি থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়