শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমর একুশে গ্রন্থমেলায় শেখ হাসিনার নতুন বই

আবুল বাশার নূরু: [২] মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকলিত নতুন বই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। চার খন্ডের বইটির নাম ‘রেকর্ড অব প্রসিডিংস : দ্য আগরতলা কন্সপিরেসি কেস’।

[৩] বইটি সম্পর্কে এর পুস্তক পরিচিতিতে লেখা হয়েছে, ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে বাঙালির মুক্তির সনদ ছয় দফা পেশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দাবিটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ায় মে মাসেই গ্রেপ্তার করা হয় বঙ্গন্ধুকে। পরবর্তীকালে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়। সেই মামলাটিই সাধারণের কাছে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিতি পায়।

[৪] তীব্র আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহার করে নেয় সামরিক সরকার। ওই বছরের ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর একটি জিপে করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটিতে বঙ্গবন্ধুকে নামিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে অন্যান্য আসামিরাও মুক্তি পান। এই অসমাপ্ত মামলার সব তথ্য মেলো ধরা হয়েছে সংকলিত গ্রন্থটিতে।

[৫] বইয়ের প্রতিটি খন্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়